বীর মুক্তিযোদ্ধা টি এম শহীদুল্লাহ রাজার নামাজে জানাজা ২৯ মে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা টি এম শহীদুল্লাহ রাজার নামাজে জানাজা আাগামী ২৯ মে শুক্রবার বাদ জুমা মাদারীপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তার বড় ভাই ডা: টি এম জাফরুল্লাহ জানান, ২৮ মে রাত ১১টা ২০ মিনিটে আমিরাত এয়ারওয়েজে তার কফিন ঢাকায় পৌঁছবে। ২৯ মে নামাজে জানাজা শেষে মাদারীপুরের নতুন শহরে তাদের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২১ মে বাংলাদেশ সময় রাত ২টায় আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বিশিষ্ট ক্রীড়া অনুরাগী মরহুম শহীদুল্লাহ রাজা ১২ বছর মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মাদারীপুরের এই কৃতী সন্তানের পিতা বিশিষ্ট সমাজসেবক আবদুল খালেক তালুকদার। ছয় ভাই পাঁচ বোনের মধ্যে মরহুম রাজা ছিলেন চতুর্থ। তার প্রথম নামাজে জানাজা আমেরিকার ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হবে।