ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

Printed Edition

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির এক সভা গতকাল সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামসুদ্দীন জিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. মো: শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো: নূরুলাহ এবং ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।