কোস্টগার্ডের অভিযান

টেকনাফে বিদেশী রাইফেল পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলিসহ একটি বিদেশী রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনার সাথে জড়িতদের আটক করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার গভীর রাতে নাফ নদীর সীমান্তবর্তী এলাকা থেকে একটি বোটে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জানা যায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর নিকট আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে।

এমন সংবাদের মধ্যরাত থেকে কৌশলে বিসিজি স্টেশন টেকনাফের সদস্যরা নাফ নদীতে একটি বিশেষ অভিযান শুরু করে। এ সময় সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সঙ্কেত দিলে বোটটি না থেমে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতর চলে যায়। কিছু সময় পরে তারা বোটটি ফেলে পালিয়ে যায়।

তিনি আরো জানান, পরবর্তীতে, বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর লুকায়িত অবস্থায় একটি বিদেশী ঝঠউ উৎধমঁহড়া রাইফেল (ম্যাগাজিনসহ), একটি টি-৯ মি:মি বিদেশী পিস্তল (ম্যাগাজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের গোলা, দুই রাউন্ড তাজা ও এক রাউন্ড ফাঁকা পিস্তলের গোলা ও দু’টি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। সুজন বলেন, চক্রের সাথে জড়িতদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।