উত্তরা ব্যাংক পিএলসির পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম গতকাল ব্যাংকের গুলশান শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: আবুল হাশেম উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো: রেজাউল করিম, খন্দকার আলী সামনুন, মো: রাফিউল ইসলাম এবং নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ঢাকা কেন্দ্রীয় অঞ্চল) মোহাম্মদ লিটন পাশা খানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



