প্রশ্নোত্তর

Printed Edition
প্রশ্নোত্তর
প্রশ্নোত্তর

প্রশ্ন : মসজিদে কোনো বিশেষ লোকজনের জন্য কি নির্ধারিত জায়গা রাখা ইসলামে জায়েজ? এই বিষয়ে ইসলাম কি বলে? তার নামাজ কী আদায় হবে?

উত্তর : মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ার ইচ্ছা থাকলে আগে মসজিদে চলে আসা উচিত। ক্ষমতার জোরে মসজিদের বিশেষ কোনো জায়গা বরাদ্দ রাখার বৈধতা ইসলামে নেই। পরে এসে সুবিধামতো জায়গায় বসার জন্য মুসল্লির ঘাড় ডিঙিয়ে সামনে আগানো মসজিদের আদব ও ইসলামী শিষ্টাচারের পরিপন্থী কাজ। আবুয্ যাহিরিয়্যাহ (রা:) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদিন জুমু’আর দিনে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ’আবদুল্লাহ ইবনু বুসর (রা:)-এর সাথে ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে লোকদের ঘাড় ডিঙিয়ে সামনে অগ্রসর হচ্ছিল। ’আবদুল্লাহ ইবনু বুসর (রা:) বললেন, একদিন জুমু’আর দিন এক ব্যক্তি লোকদের ঘাড় ডিঙিয়ে অগ্রসর হচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবাহ দিচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তুমি বসো, তুমি লোকদের কষ্ট দিয়েছ। সুনানু আবু দাউদ, হাদীস নম্বর ১১১৮। হাদীসটি সহীহ।

-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট