বগুড়া অফিস
বগুড়া মহানগরীর মালগ্রাম দীঘিরপাড় এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১টার দিকে এক ব্যক্তি মালগ্রামের দীঘিরপাড় এলাকায় ঘাস কাটতে যান। এ সময় দু’টি কুকুরকে মারামারি করতে দেখে তিনি এগিয়ে গেলে কচুরিপানা দিয়ে ঢাকা একটি বস্তা দেখতে পান। বস্তা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। সন্দেহ হওয়ায় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে বস্তায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বগুড়া সদর থানা পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রিফাত হাসান বলেন, পুলিশ আসার পর আমরা সেখানে যাই। লাশটি একদম পচে গেছে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ মালগ্রাম পুকুরপাড় এলাকা থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে।


