‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে শিশু-কিশোদের তিন দিনব্যাপী এক চিত্রকলা প্রদর্শনীর আজ শেষ দিন। রোটারি ক্লাব অব ঢাকা উদয়ন ও সাজেদা সেতারা আর্ট একাডেমির যৌথ উদ্যোগে ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে আয়োজিত এ প্রদর্শনীতে আড়াই বছরের শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরীদের হাতে আঁকা প্রায় ৭০টি ছবি স্থান পেয়েছে। সেই সাথে প্রদর্শনীতে ভিন্নভাবে সক্ষম শিশুদের শিল্পকর্মও স্থান পায়। শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত হয়ে জাহিন জাইমা পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন পদক। এছাড়া অন্যান্য শাখার শ্রেষ্ঠ শিশুদের মধ্যে কামরুল হাসান পদক পেয়েছে মাহভীন রহমান আরিথা, এস এম সুলতান পদক পেয়েছে শফিউল আলম সিয়াম, সমরজিত রায় পদক পেয়েছে নোশিন লায়লা, হামিদুজ্জামান খান পদক পেয়েছে ফাতিন হুমামা, কাইয়ুম চৌধুরী পদক পেয়েছে ফারজানা ইয়াসমীন ফারিয়া, শফিউদ্দিন আহমেদ পদক পেয়েছে শাহ মুহাম্মদ জিয়াদুল হক। সর্বকনিষ্ঠ শিশু শিল্পী হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে আড়াই বছরের শিশু শিল্পী আযান মীর যুবীন। তিন দিনের এই প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শিল্পী ড. আব্দুস সাত্তার, শিল্পী মামুন কায়সার, শিল্পী রোকেয়া সুলতানা, শিল্পী ইসরাফিল প্রাং, বাংলাভিশনের হেড অব নিউজ ড. আব্দুল হাই সিদ্দিক, শিল্প পৃষ্ঠপোষক শিহাব হাসনাইন চৌধুরী, রোটারি সাবেক গভর্নর মোহাম্মদ আলমগীর এবং রোটারি ক্লাব অব ঢাকা উদয়নের প্রেসিডেন্ট লিমা চৌধুরী ও সেক্রেটারি বন্দনা আমীর, প্রদর্শনীর আহ্বায়ক ইভা ইসলাম, একাডেমীর প্রতিষ্ঠাতা শারমীন রিনভী এবং সব শিশু শিল্পীর মা-বাবা। বিজ্ঞপ্তি।



