পানি সরবরাহ ঠিক রাখতে কাজ করছে চট্টগ্রাম ওয়াসা

Printed Edition

চট্টগ্রাম মহানগরীতে গত দুই দিনের ভারী বৃষ্টিপাতের মধ্যেও পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা কাজ করে যাচ্ছে। এ ছাড়াও মহানগরীর বিভিন্ন সড়কে চলমান সুয়ারেজ প্রকল্পের নির্মাণ সাইটসমূহ পানিতে তলিয়ে যাওয়ার কারণে জননিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতাপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে তিনি সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং সেনাবাহিনীর কন্সট্রাকশন ব্রিগেডসহ নগরীর প্রবর্ত্তক মোড়ে এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।