খুলনায় গৃহকর্মীকে পাশবিক নির্যাতন পুলিশ দম্পতির

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনায় নারী গৃহকর্মীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে। গতকাল নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের পাশে জব্বার প্লেসে সোনাডাঙ্গা মডেল থানার এএসআই সঞ্জয় মিত্র ও স্ত্রী পপি মিত্রের বাসায় নির্যাতনের শিকার হয়েছে পিতৃ-মাতৃহীন মিলন দাস (২২)। তিনি গৃহকর্মী হিসেবে ছোটবেলা থেকেই কাজ করছে। মিলন দাসের বাড়ি নেত্রকোনা জেলায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার দুপুরে নগরীর সোনাডাঙ্গায় একটি চারতলা বাড়ির বারান্দায় এক কিশোরীকে একাধিকবার কানধরে উঠবস করানো এবং লাঠি দিয়ে আঘাত করা হচ্ছিল। তাকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দিতেও দেখা যায়। এই দৃশ্য দেখে এক সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের তিন নেত্রী দ্রুত ঐ বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেয়া হয়। পরে তারা ৯৯৯ এ কল দিয়ে পুলিশ এসে ভেতরে ঢুকে নির্যাতিত গৃহপরিচারিকাকে উদ্ধার করে। তার চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় মারধরসহ গরম খুন্তি ও কড়াই দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মেয়েটি একটু মানসিক ভারসাম্যহীন। তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টপারে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।