রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বুইজ্জের দোকানের মরহুম সৈয়দুল হক চেয়ারম্যানবাড়ি নিবাসী, শিক্ষাবিদ, শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারপ্রাপ্ত এবং বহু শিক্ষাপ্রতিষ্ঠানের মাস্টার সুফি মুহাম্মদ নূরুল ইছলাম (৮০) গতকাল রোববার সকাল ৯টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এক ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর চন্দ্রঘোনা ঐতিহাসিক হাফেজ ছমিউদ্দিন শাহ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।



