প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সপ্তম অধ্যায় : মানবাধিকার

Printed Edition
প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পিয়ারা আক্তার

সাবেক শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা, ঢাকা।

প্রিয় প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘সপ্তম অধ্যায় : মানবাধিকার’ থেকে আরো ১৪টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রশ্ন : মানবাধিকার কাকে বলে?

উত্তর : মানুষ হিসেবে ভালোভাবে বেঁচে থাকার অধিকারগুলোকে বলা হয় মানবাধিকার। মানুষের সুস্থ ও সুন্দর বিকাশের জন্য এগুলো অত্যন্ত প্রয়োজন।

প্রশ্ন : কোন কোন ক্ষেত্রে মানবাধিকার প্রযোজ্য?

উত্তর : জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ক্ষেত্রে মানবাধিকারগুলো সমানভাবে প্রযোজ্য।

প্রশ্ন : সবার মানবাধিকারগুলোকে কী করব?

উত্তর : সমাজের সবার মানবাধিকারগুলোকে আমরা শ্রদ্ধা করব এবং এগুলো রক্ষায় সচেতন থাকব।

প্রশ্ন : মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?

উত্তর : মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব পরিবার, সমাজ, রাষ্ট্র সবার।

প্রশ্ন : নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন কেন?

উত্তর : নারী ও শিশু পাচার জঘন্যতম মানবাধিকার বিরোধী কাজ। তাই নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন।

প্রশ্ন : জাতিসঙ্ঘ কোন সালে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে?

উত্তর : ১৯৪৮ সালে।

প্রশ্ন : বিপদে পড়লে কে আমাদের বিপদ থেকে মুক্ত হতে সাহায্য করে?

উত্তর : আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত লোকজন।

প্রশ্ন : মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে কী বলে?

উত্তর : মানবাধিকার।

প্রশ্ন : আমরা মানবাধিকার আদায়ে সচেষ্ট হবো কেন?

উত্তর : সুন্দরভাবে বেঁচে থাকার জন্য।

প্রশ্ন : মানবাধিকার কাদের জন্য প্রযোজ্য?

উত্তর : সবার জন্য।

প্রশ্ন : আমাদের দেশ থেকে প্রায়ই বিদেশে কাদের পাচার করা হয়?

উত্তর : নারী ও শিশুদের।

প্রশ্ন : আমাদের দেশের অনেক শিশু কিসের অধিকার থেকে বঞ্চিত?

উত্তর : শিক্ষার অধিকার।

প্রশ্ন : মানুষে মানুষে কোনোভাবেই কী করা উচিত নয়?

উত্তর : বৈষম্য করা।

প্রশ্ন : জাতিসঙ্ঘ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর কী অনুমোদন করেছে?

উত্তর : মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র।