সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর সাথে একটি অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি ।
সিটিজেন ব্যাংকের পক্ষে এমডি আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে পরিচালক, কৃষি ঋণ বিভাগ-২ এ কে এম সাইদুজ্জামান এই চুক্তিতে সই করেন। এ সময় সিটিজেনস ব্যাংকের ডিএসডি মো: আবদুল লতিফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমআর ও মার্কেটিং বিভাগের প্রধান বিজয় চন্দ্র দাস; বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



