বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত

Printed Edition

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক, নিরাপদ ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে বরিশাল এলাকার ৮২টি এজেন্ট আউটলেটের মালিক, ১০টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের অংশগ্রহণে এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক আয়োজন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। গত ২৩ জুলাই আয়োজিত মতবিনিময় সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং উইংয়ের প্রধান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো: আমিনুল ইসলাম ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো: এনায়েত ফকির এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: ইসতিয়াক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুশ শুকুর। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে এজেন্ট আউটলেটের মালিক, শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকরা তাদের নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান, আমানত বৃদ্ধির কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালুকৃত ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর, ইসলামিক ওয়ালেট, ইন্টারনেট ব্যাংকিং, ইলমনেট- এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডিজিটাল পেমেন্ট কালেকশন মডিউলয়ের মাধ্যমে কিভাবে আধুনিক, নিরাপদ ও ক্যাশলেস ব্যাংকিং সেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিজ্ঞপ্তি।