মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় ড্রেজার পাহারারত এক যুবককে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম রাজু বেপারি (২৫)।
জানা যায়, বিএনপি অফিসের পেছনে ধলেশ্বরী নদীতে একটি ড্রেজারে পাহারার দায়িত্বে ছিলেন রাজু। এ সময় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত ব্যক্তি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে ড্রেজারের ব্যাটারি দাবি করে। রাজু ব্যাটারি দিতে অস্বীকার করলে তারা গুলি ছোড়ে।



