জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ ফিডব্যাক, প্রাক্তন শিার্থীদের বার্ষিক পুনর্মিলনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।
সকাল সাড়ে ৯টায় সিভাসু অডিটোরিয়ামে ইন্টার্নশিপ ফিডব্যাক প্রোগ্রামের মাধ্যমে শুরু হয় মাৎস্যবিজ্ঞান অনুষদের দিনব্যাপী আয়োজন। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল হক, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শামছুল মোর্শেদ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন এবং নিরিবিলি গ্রুপের জেনারেল ম্যানেজার সুজয় বড়–য়া। সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ। স্বাগত বক্তব্য রাখেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: মহিউদ্দিন জাহাঙ্গীর।
সম্প্রতি ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি) এবং মৎস্য সংশ্লিষ্ট দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তিন মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করে মাৎস্যবিজ্ঞান অনুষদের নবম ব্যাচের শিার্থীরা। এই উপলে ওই ইন্টার্নশিপ ফিডব্যাক প্রোগ্রামের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।



