আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে বিভিন্ন মন্তব্যের প্রতিবাদ

Printed Edition

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকা বন্ধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু বক্তব্যে আমরা বিব্রত। এই সকল বক্তব্যের সাথে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। আদ্-দ্বীন সর্বদা দেশের প্রচলিত আইন ও সরকারের নিয়ম-শৃঙ্খলার প্রতি যতœবান ও শ্রদ্ধাশীল। বিজ্ঞপ্তি।