ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসবের লোগো উন্মোচন করা হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে বর্ণাঢ্য আয়োজনে ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে গত শনিবার রাত সাড়ে ৮টায় প্রেস ক্লাব মিলনায়তনে এ লোগো উন্মোচন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও প্রেস ক্লাবের আজীবন সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।



