সাউথইস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স্টাডি অ্যাব্রড অপরচুনিটিজ

Printed Edition
সাউথইস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স্টাডি অ্যাব্রড অপরচুনিটিজ
সাউথইস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স্টাডি অ্যাব্রড অপরচুনিটিজ

সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেন্টার ফর সাইবার সিকিউরিটি এবং আইইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার যৌথভাবে গত ৩০ মার্চ ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স্টাডি অ্যাব্রড অপরচুনিটিজ’ শীর্ষক একটি সেমিনার শহীদ রাকিব হলে আয়োজন করে।

অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব আইটি এবং এমএসআইটি প্রোগ্রামের লিড ফ্যাকাল্টি, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডটঝঞ), যুক্তরাষ্ট্র, সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বৈশ্বিক আইটি ক্যারিয়ারের সম্ভাবনা, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সেমিনারে উপস্থিত থেকে একে আরো তাৎপর্যপূর্ণ করে তোলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. মো: মোফাজ্জল হোসেন; আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আব্দুল কাদের মুহাম্মদ মাসুম; স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. দেওয়ান মো: ফরিদ; সিএসই বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার মনজুর; সিসিএস পরিচালক ড. মো: মারুফ হাসান; আইসিটি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আশিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।