গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি এস এম জুলফিকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে গৌরনদী প্রেস ক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল এবং গৌরনদী সাংবাদিক ফোরামের সেক্রেটারি মো: মেহেদী হাসানসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।



