এক দিনে এক লাখ গাছ। সংখ্যাটি যত বড়, তার চেয়েও বড় এর স্বপ্ন। বাংলাদেশের পরিবেশ, দেশীয় ঐতিহ্য ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে ক্লেমনের পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম এৎববহ ডধাব আয়োজন করছে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ‘এক লক্ষ্যে এক লাখ’। যেখানে রোপণ করা হবে জিআই (এও) ফলের গাছ ও দেশীয় গাছ।
এই উদ্যোগে দেশের ৮টি বিভাগের নিজস্ব পরিচয় ও জিআই (এও) ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে নির্বাচন করা হবে এ-ও ফলের গাছ ও দেশীয় গাছের পরিণত চারা। সময়ের সাথে বেড়ে ওঠা এই এক লাখ গাছ এক দিকে সংরক্ষণ করবে বাংলাদেশের আঞ্চলিক ঐতিহ্য, অন্য দিকে বছরে প্রায় আড়াই হাজার টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করবে। ফলে প্রকৃতিতে ফিরে আসবে নতুন প্রাণ আর আমাদের আগামী প্রজন্ম পাবে অধরা সেই সবুজ শৈশব।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, “বাংলাদেশের প্রকৃতি ও ঐতিহ্য আমাদের সবচেয়ে বড় শক্তি। ক্লেমন ‘এক লক্ষ্যে এক লাখ’-এর মাধ্যমে আমরা এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চাই, যেখানে বাংলাদেশের প্রতিটি বিভাগের এ-ও ফলের গাছ ও দেশীয় গাছ শুধু প্রকৃতিকেই সমৃদ্ধ করবে না, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও বহন করবে- সেই অঞ্চলের পরিচয় ও ঐতিহ্য।”
এ উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, “দেশজুড়ে সবুজায়নে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সাথে একাত্ম হয়ে ক্লেমন যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়। ক্লেমন ‘এক লক্ষ্যে এক লাখ’-এর মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি, জীববৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের গাছের পরিচর্যায় যুক্ত করার উদ্যোগটিও প্রশংসনীয়। আশা করি, অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানও এগিয়ে এসে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।” বিজ্ঞপ্তি।



