নওগাঁ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Printed Edition
নওগাঁ সদর আসনে মনোনয়ন সংগ্রহ করছেন অ্যাড. সায়েম : নয়া দিগন্ত
নওগাঁ সদর আসনে মনোনয়ন সংগ্রহ করছেন অ্যাড. সায়েম : নয়া দিগন্ত

নওগঁা প্রতিনিধি

নওগাঁ-৫ (সদর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল।

গত শনিবার বেলা দেড়টার দিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিনের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এ আসনে জামায়াত বিপুল ভোটে বিজয়ী হবে, ইনশা আল্লাহ।

ফরম সংগ্রহের সময় আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজার রহমান।