সেন্টার ফর ন্যাশনাল কালচারের (সিএনসি) প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় অধ্যাপক কবি সাহিত্যিক শিাবিদ অধ্যাপক সৈয়দ আলী আহসানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলে সিএনসির আয়োজনে স্মরণসভা ও দোয়া করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে অংশগ্রহণ করেন সৈয়দ আলী আহসানের জামাতা বিশিষ্ট শিাবিদ ও লেখক প্রফেসর ডক্টর মাহমুদ শাহ কোরেশী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিাবিদ লেখক ও সাংবাদিক প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমেদ। প্রধান আলোচক বলেন, সৈয়দ আলী আহসান কোনো জাতির সাংস্কৃতিক সত্তা ও আত্মবোধ প্রায়ই এমন কোনো অসাধারণ ব্যক্তিত্বের মাধ্যমে রূপ লাভ করে যাদের মেধা, প্রজ্ঞা একই সাথে একাধিক ত্রেকে দীপ্তি ও বিস্তারের মতা রাখে। জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান সেই বিরল নত্রেরই একজন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, অনুবাদক ও সংস্কৃতির এক পরম বিশ্বস্ত অভিভাবক। তার সমগ্র জীবন লিখিত শব্দের শক্তি ও সাংস্কৃতিক পরিচয়ের এক অম্লান দলিল। বুদ্ধিজীবী, সংগঠক ও শিাবিদ সৈয়দ আলী আহসানের জীবন ছিল এক ঐতিহ্য, আধুনিকতার সমন্বয়ে এক চিরন্তন গল্প। তিনি বহু সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন সিএনসির প্রতিষ্ঠাতা।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেনÑ সৈয়দ আলী আহসানের নাতনী সৈয়দা তাহমিনা কমর। সৈয়দা তাহমিনা কমর তার আলোচনায় বলেন, দাদু ছিলেন এক জীবন্ত চলন্ত এনসাইকোপিডিয়া। তার কাছে যেকোনো প্রশ্নের উত্তর সবসময় তৈরি থাকত এবং সুন্দর করে বুঝিয়ে বলতে পারতেন। সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক বলেন, স্যার ছিলেন দেশের অন্যতম অভিভাবক। তিনি চলে যাওয়ার পরও তার মতো দ্বিতীয় কাউকে হয়ে উঠতে দেখেননি। কবে পাবো তারও কোনো সম্ভাবনা দেখি না। আলোচনা শেষে স্যারের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নির্বাহী পরিচালক মাহবুবুল হক।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিএনসির সচিব ইসমাইল হোসেন।



