কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থান, জাতির আত্মপরিচয়ের বিপ্লবী পথ পরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে প্রেরণা জুগিয়ে সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ।

দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে তিনি রাজধানীতে ইন্তেকাল করেন।

আল মাহমুদ কেন্দ্রিক সংগঠন ‘কালের কলস’র সম্পাদক আবিদ আজম জানিয়েছেন, কবির মৃত্যুবার্ষিকীর দিনে বাংলা একাডেমীর আল মাহমুদ কর্ণারে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের ওপর আলোচনা ছাড়াও আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করবেন সংশ্লিষ্টরা।