জনসংযোগ পরিদফতর, বাপাউবো, ঢাকা দফতরের সাবেক পরিচালক মোহাম্মদ মোয়াত্তের সোমবার রাজধানীর গ্রিনরোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়। মরহুম মো: মোয়াত্তের দীর্ঘ দিন জনসংযোগ পরিদফতরের পরিচালক হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মিডিয়ায় যথাযথভাবে উপস্থাপন, প্রচার ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তিনি যে দূরদর্শী ভূমিকা রেখেছেন, তা আজও তার সহকর্মী ও কর্মকর্তারা স্মরণ করেন। তার পেশাদারিত্ব, মানবিক আচরণ ও দায়িত্ববোধ ছিল সবার জন্য অনুকরণীয়। তার মৃত্যুতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। বিজ্ঞপ্তি।



