বিনোদন প্রতিবেদক
শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সোহেল মেহেদী দীর্ঘদিন ধরেই পেশাগতভাবে গান গাওয়ার সাথে সম্পৃক্ত। ‘মেঘের ভাজে ভাজে’, ‘প্রাণ সখী’, ‘বলা হলো না’, ‘ভালোবাসি বলব তোকে’, ‘বারে বারে মনে পড়ে’, ‘চোখেরই জলে’, ‘আমি এই জনমে’, ‘তুমি আমার দুঃখ সুখের’, ‘অন্তর জ্বলে’, ‘শুভদৃষ্টি’ ইত্যাদি গান তার কণ্ঠের শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। এই সময়ে এসে স্টেজ শোতে সোহেল মেহেদী আরো ব্যস্ত হয়ে উঠেছেন। ঢাকা ও ঢাকার বাইরে ভীষণ ব্যস্ত সময় পার করছেন তিনি স্টেজ শোতে গানে গানে। এক বছর আগে সোহেল মেহেদী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘বীরের বেশে আসবে ফিরে’ শিরোনামের একটি গান গেয়েছিলেন। গানটি লিখেছেন মো: রেজাউল কবির, সুর সঙ্গীত করেছেন ফিরোজ প্লাবন কিবরিয়া। এই গানটিও শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এদিকে এরই মধ্যে আরটিভির নিয়মিত গানের অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। তার সাথে গেয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য, যিনি একাধারে গায়িকা-উপস্থাপিকা ও নৃত্যশিল্পী। ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানে যদিও তারা দ্বৈত গান করেননি। তবে একই দিনে একই সময়েই তাদের রেকর্ডিং ছিল। সোহেল মেহেদী জানান, তিনি খালিদ হাসান মিলুর কণ্ঠের জনপ্রিয় গান কত দিন দেহিনা মায়ের মুখ ও শুধু একবার শুধু একবার এবং তপন চৌধুরীর আলো ভেবে যারে আমি ও কান্দো ক্যানে মন গানগুলো গেয়েছেন। ইয়াসমিন লাবণ্য গেয়েছেন মিতালী মুখার্জির ‘আবার কখন কবে দেখা হবে বলো’, ‘শ্রাবণ এ সন্ধ্যায় মন যে অসহায়’, সাবিনা ইয়াসমিনের ‘আমি শ্রাবণ কে যে ভালোবাসি’ ও আরতি মুখার্জির ‘আমি না বলে এসেছিল তা বলে ভেবো না’ গানগুলো। ‘এই রাত তোমার আমার’-এ গান গাওয়া প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, ‘এর আগেও এই আয়োজনে গান গেয়েছি।



