ঢাকায় ব্যতিক্রমধর্মী ব্যাপক জনসমাগমে আনসার-ভিডিপির সুসংগঠিত নিরাপত্তা

Printed Edition
ঢাকায় ব্যতিক্রমধর্মী ব্যাপক জনসমাগমে আনসার-ভিডিপির সুসংগঠিত নিরাপত্তা
ঢাকায় ব্যতিক্রমধর্মী ব্যাপক জনসমাগমে আনসার-ভিডিপির সুসংগঠিত নিরাপত্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় গতকাল ভিন্ন আমেজে বিমানবন্দর হতে জুলাই বিপ্লব এক্সপ্রেসওয়েতে ব্যাপক জনসমাগম ঘটে। এ সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) সুসংগঠিত নিরাপত্তা মোতায়েন কার্যক্রম গ্রহণ করেছে। জনশৃঙ্খলা রক্ষা, যাত্রী চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবিলায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আনসার-ভিডিপি সদর দফতর সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোতে আনসার ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি বিমানবন্দরের বিভিন্ন জোন ও কৌশলগত স্থানে অতিরিক্তসংখ্যক সদস্য নিয়োজিত রয়েছেন, যা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করে।

এ ছাড়া পূর্বাচল তিনশ’ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্যসংখ্যক বিশেষায়িত আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্য কৌশলগত স্থানে মোতায়েন করা হয়।

সার্বিকভাবে এ নিরাপত্তা কার্যক্রমে মোট ৬৫০ জন আনসার সদস্য নিয়োজিত ছিল। এর মধ্যে ২৫০ জন আনসার ব্যাটালিয়নের সদস্য এবং ৪০০ জন অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করে। বিজ্ঞপ্তি।