হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর পর্ষদ সভা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমান। সভায় পরিচালক মো: সাঈদ আহাম্মেদ এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক মোহামাদ সাবরি বিন জাহিয়া এবং পরিচালক আহমেদ রুস্তম বিন আলিসহ কোম্পানির প্রধান নির্বাহী মো: শফিকুর রহমান ও কোম্পানি সেক্রেটারি মকসুদে এলাহি মজুমদার অংশগ্রহণ করেন। সভায় পরিচালকরা বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন। বিজ্ঞপ্তি।



