বাংলাদেশী ইউজাররা টিকটকে কি সার্চ করে?

আহমেদ ইফতেখার
Printed Edition
বাংলাদেশী ইউজাররা টিকটকে কি সার্চ করে?
বাংলাদেশী ইউজাররা টিকটকে কি সার্চ করে?

টিকটক এক সময় শুধু বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত থাকলেও, এখন ধীরে ধীরে এটি তথ্য খোঁজার মাধ্যম হয়ে উঠছে। কেনাকাটা, ভ্রমণ পরিকল্পনা পড়াশোনা কিংবা জীবনযাপনের নানা প্রয়োজনে বিশেষ করে তরুণরা তথ্য পেতে টিকটকে সার্চ করছেন।

টিকটকে একসময় ইউজাররা টিকটক কেবল স্ক্রল করতেন, কিন্তু এখন নির্দিষ্ট কিছু খোঁজার জন্য টিকটক সার্চ অপশন ব্যবহার করছেন। টিকটক এখন আর শুধু সময় কাটানোর ফিড নয়; বরং এটি ক্রমেই একটি ভিজুয়াল সার্চ ইঞ্জিন হয়ে উঠছে। টিকটকে ধাপে ধাপে কোনো কিছু ব্যাখ্যা করা হলে সেটি বাস্তব অভিজ্ঞতার মতো মনে হয় বাংলাদেশী ইউজাররা টিকটকে সাধারণত। যার মাধ্যমে, মানুষ দেখে শুনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, যেমন- রেস্টুরেন্টে যাওয়া, ব্যায়াম করা, জিনিস কেনাকাটা, পড়াশুনা কিংবা টিপস পরে ব্যবহারের জন্য সেভ করে রাখা।

ধানমন্ডিতে বাজেট-ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, বিগিনার ওয়ার্কআউট রুটিন, সিলেটের সুন্দর জায়গা বা মেকআপ টিউটোরিয়াল-এর মতো বিষয়গুলো বাংলাদেশী ইউজাররা টিকটকে সার্চ বেশি করে থাকেন। এ ধরনের রিভিউ এবং পরামর্শমূলক ভিডিও একদিকে যেমন স্বল্পদৈর্ঘ্যরে তেমনি খুব নির্ভরযোগ্য হয়ে থাকে। রিঅ্যাকশন, রেটিং, কমেন্ট এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করার কারণে এই ভিডিওগুলো বেশ নির্ভরযোগ্য হয়ে উঠেছে। তাই এমন কনটেন্টগুলো বাংলাদেশী ইউজারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। টিকটক সহজ কিছু বিল্ট-ইন টুলের মাধ্যমে সার্চ-ফ্রেন্ডলি ভিডিও তৈরি করা যায়, যেমন- ‘গ্রিন স্ক্রিন’ ফিচারের মাধ্যমে যেকোনো ছবি বা ভিডিওর সামনে দাঁড়িয়ে সহজে কোনো জায়গা, পণ্য বা বিষয় ব্যাখ্যা করা যায়। ‘অটো কাট’ নামের আরেকটি ফিচার এআই ব্যবহার করে ক্লিপগুলো ট্রিম করে এবং গানের সাথে সাজিয়ে দেয়। এতে ভিডিওগুলোকে দর্শকদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে।

এডিটিং ছাড়াও, টিকটক গান এবং সার্চ টুলের মাধ্যমে আরও স্মার্ট কনটেন্ট প্ল্যানিংয়ে সহায়তা করে। নতুন মিউজিক ফিচার ইউজাররা সরাসরি স্ট্রিমিং অ্যাপে গান সেভ করতে এবং ট্রেন্ডিং সাউন্ডের সাথে সহজে ভিডিও মিলিয়ে নিতে পারেন। একই সাথে, ‘ক্রিয়েটর সার্চ ইনসাইটস’ দেখায় যে মানুষ টিকটকে কী কী সার্চ করছে, কোন বিষয়গুলো জনপ্রিয়তা পাচ্ছে। এটি ক্রিয়েটরদের দর্শকদের প্রশ্নের উত্তর দিতে এবং ভিডিও পোস্ট করার অনেক দিন পরেও সার্চের মাধ্যমে কনটেন্টগুলো খুঁজে পাওয়া যায়। তাই এসব উপকারী কনটেন্ট শুধু অল্প সময়ের ভাইরাল নয়, দীর্ঘস্থায়ী হয়ে ওঠে।

লাইফস্টাইল কনটেন্টে ক্রিয়েটরদের পোশাক, স্কিনকেয়ার রুটিন বা ঘরের সাজ থেকে ইউজাররা অনুপ্রেরণা নিচ্ছেন। লাইফস্টাইল কনটেন্টগুলো দ্রুত খুঁজে পেতে #GRWM (গেট রেডি উইথ মি)-এর মতো হ্যাশট্যাগগুলো ব্যবহার করছে ইউজাররা। অন্যদিকে #LearnOnTikTok এবং #BookTok হ্যাশট্যাগের মাধ্যমে পড়াশোনার বিষয়গুলোও খুঁজে পাওয়া যায়। যেখানে বাস্তব অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে টিকটকের ভিডিও কনটেন্ট মানুষকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। টিকটক প্রচলিত সার্চ ইঞ্জিনের বিকল্প না হলেও, মানুষ যেভাবে তথ্য খোঁজে ও বুঝে নেয়, তা নতুনভাবে সব কিছু বদলে দিচ্ছে প্রতিনিয়ত।