মার্কিন অবরোধ অগ্রাহ্য করে এশিয়ায় ইরানের সুপার ট্যাঙ্কার

Printed Edition

আলজাজিরা

মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ ও নজরদারি এড়িয়ে ২২ কোটি ডলারেরও বেশি মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি সুপার ট্যাঙ্কার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকম’ এ তথ্য জানিয়েছে।

ট্যাঙ্কারট্র্যাকার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামক ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজটি বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী অতিক্রম করছে। জাহাজটিতে প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ২২ কোটি মার্কিন ডলার। এক সপ্তাহ আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কার উপকূলে দেখা গিয়েছিল বলে সংস্থাটি উল্লেখ করেছে।

গত ১৩ এপ্রিল যখন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নতুন করে অবরোধ ঘোষণা করে, তখন জাহাজটি ইরানের জলসীমাতেই অবস্থান করছিল। এরপর ২০ মার্চ মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দেয়।