বিশেষ সংবাদদাতা
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস ও বর্বরতম ঘটনা হিসেবে চিহ্নিত। এ হত্যাকাণ্ডে কর্মরত ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়, যা শুধু সেনাবাহিনীকে নয়; দেশের সার্বভৌমত্বকেও হুমকির মুখে ফেলে। কমিশন মনে করে, ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্য সরকারকে ত্বরিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।
প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি
* জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নিয়মিত সভা বাধ্যতামূলক করা হলে যেকোনো জাতীয় সঙ্কট বা দুর্যোগে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।
* সেনাবাহিনী ও দলীয় রাজনীতি : সশস্ত্রবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রেখে বাহিনীর ক্ল্যাসিক্যাল রোলের বাইরে ব্যবহার না করা।
* দলীয় নেতৃত্ব : ব্যক্তিভিত্তিক সিদ্ধান্তের পরিবর্তে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নিশ্চিত করা।
শাস্তি ও দায়িত্ব নিরূপণ
* কমিশন নির্ধারিত অপরাধে জড়িত ব্যক্তিদের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দেয়ার প্রস্তাব করেছে।
* রাজনৈতিক ব্যক্তিবর্গ : শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিমসহ বিভিন্ন ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে হবে।
* সামরিক কর্মকর্তাবৃন্দ : জেনারেল মইন ইউ আহমেদ, ভাইস অ্যাডমিরাল জহির উদ্দীন আহম্মেদ এবং অন্যান্য সাবেক সেনা, নৌ ও বিমান বাহিনী কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ।
* ডিজিএফআই, এনএসআই ও র্যাব বাহিনীর তদন্ত ও গোয়েন্দা কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের দায়িত্ব ও কার্যকারিতা পুনর্মূল্যায়ন।
পুনর্বাসন ও ক্ষতিপূরণ
* নিহত অফিসার ও সৈনিকদের পরিবারকে পূর্ণ সহায়তা প্রদান।
* আবেগপ্রবণ হয়ে চাকরিচ্যুত করা অফিসারদের পুনর্বাসন।
* শহীদ ঘোষণার মাধ্যমে বীরত্বের স্বীকৃতি।
বর্ডার গার্ড বাংলাদেশ : অফিসার সংখ্যা বৃদ্ধি; বিজিবির ব্যাটালিয়নগুলোয় অফিসারের সংখ্যা অপ্রতুল থাকায় মেজর ও লে. কর্নেল পদবির অফিসারদের চাকরির মেয়াদ বৃদ্ধি করে এ সঙ্কট দূরা করা যায়।
কমান্ড চ্যানেল ও মনোবল : রিজিয়ন কমান্ডার ও সেক্টর কমান্ডাররা নিয়মিত দরবার গ্রহণ করে সৈন্যদের চলমান ঘটনাবলি অবহিত করবেন।
গার্ডস সিকিউরিটি ব্যুরো : কোম্পানি পর্যায়ে কার্যক্রম সম্প্রসারিত করা। বর্ডার এলাকায় তথ্য সংগ্রহ ও অসন্তোষ পর্যবেক্ষণ।
ইন্টেলিজেন্স সংযুক্তি : এনএসআই ও ডিজিএফআইয়ের মাঠপর্যায়ের কার্যক্রম বিজিবির মধ্যে চালু করা।
জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশন : সদস্যদের প্রেরণ করলে মনোবল বৃদ্ধি ও অপরাধ সংঘটনে নিরুৎসাহিত হবে।
সাংগঠনিক ও পারিবারিক কল্যাণ : বেতন কাঠামো, চিকিৎসা, শিক্ষা ও আবাসনের সমতা নিশ্চিত করা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন : রসদ সরবরাহ ও রোগী স্থানান্তরের জন্য এয়ার উইং সক্ষমতা বৃদ্ধি। অবজারভেশন টাওয়ার, বিদ্যুৎ ও যানবাহন ব্যবস্থা। বর্ডার রোড নির্মাণ। সব ক্যাম্প ও বিওপিতে পাকা আবাসন। অফিসার নিয়োগপ্রক্রিয়া : উপপরিচালক পর্যন্ত ৫০ শতাংশ বিজিবি থেকে, বাকি বাহিনী থেকে। স্বল্পমেয়াদি প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করে প্রথম শ্রেণীর অফিসার পদে যোগদানের মাধ্যমে ক্রমবর্ধমান পদোন্নতি সিস্টেম চালু করা যায়।
দক্ষ নেতৃত্ব ও নৈতিক প্রশিক্ষণ : নেতৃত্বের নীতি ও নৈতিকতা। ঘূর্ণন ও ন্যায়বিচার নিশ্চিত করা।
ক্যাম্পেইন ও মনোবল উন্নয়ন : মনোবল ও নৈতিকতা উন্নয়ন, স্ট্রেস ম্যানেজমেন্ট ও কাউন্সেলিং। নাম পরিবর্তন : বিজিবি নামের পরিবর্তে ‘বাংলাদেশ বর্ডার রাইফেলস’ বা রাইফেলস-সংলিত অন্য নাম দিতে হবে।
ভাতা প্রদান : এডি ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সীমান্ত ভাতা দিতে হবে। সশস্ত্রবাহিনী : পেশাদারিত্বে কেন্দ্রিক নেতৃত্ব নির্বাচন : রাজনৈতিক বা ব্যক্তিগত সঙ্কীর্ণতার ঊর্ধ্বে থেকে নির্বাচন।
রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখা : ভবিষ্যতে কোনো সরকারের উচ্চাশার প্রভাব এড়াতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা জরুরি।
সেনা অফিসারদের প্রশিক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ : যুদ্ধক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। নৈতিক ও অন্যায় আদেশ পৃথকীকরণ। দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে।
প্রেষণায় পাঠানোর আগে নির্দেশনা প্রদান। শিক্ষা ও প্রশিক্ষণ : সহানুভূতি, একক সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, নৈতিকতা ও পদোন্নতি প্রক্রিয়া।
পুলিশ ও র্যাব : স্বপ্রণোদিত অভিযান : জাতীয় ক্রান্তিকালে নিজ উদ্যোগে অপরাধ মোকাবেলার সক্ষমতা গড়ে তুলতে হবে। কার্যকর ভূমিকা : কোরডন, অপরাধী আটক ও অভিযানিক ক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ।
সরাসরি আক্রমণ ও স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণ : র্যাব-২ ও র্যাব-৩-এর অগ্রগামী দলগুলো।
গোয়েন্দা সংস্থা : কেন্দ্রীয় সমন্বয় কমিটি (সিআইসিসি); গোয়েন্দা তথ্য পর্যালোচনা ও সমন্বয়।
এনএসআই : দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা। এর দলীয়-রাজনৈতিক ব্যবহার বন্ধ করে বিজিবিসহ অন্যান্য বাহিনীর সাথে তথ্যবিনিময় করে রিয়েল টাইম ইনটেলিজেন্স সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
ডিজিএফআই : রাজনৈতিক প্রভাব দূর করে কেন্দ্রীয় কমিটির অধীনে আনতে হবে। সংস্থার কর্মকর্তাদের রাজনৈতিক সুবিধা ও পদোন্নতি ব্যবহার বন্ধ করতে হবে।
এসবি : রিয়েল টাইম ইনটেলিজেন্স, স্থানীয় জনগণ ও উসকানিদাতা শনাক্তকরণে সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
রাজনৈতিক দল আওয়ামী লীগ : শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় নেতাকর্মীরা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে সহায়তার জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ঘটনাস্থলের ভিডিও বা ছবি পর্যালোচনা করে মিছিলে নেতৃত্বদানকারীদের শনাক্তকরণ ও আইনানুগ পদক্ষেপ নিতে হবে।
গণমাধ্যম : দায়িত্বশীল সাংবাদিকতা। সশস্ত্রবাহিনীর ধারণাগত সমস্যা সমাধান। কৌশলগত ও প্রতিরক্ষা বিশ্লেষক গঠন। কেন্দ্রীয় মিডিয়া সমন্বয় সেল। জাতীয় নীতিমালা প্রণয়ন ও অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে।
মানবাধিকার কমিশন : পিলখানা হত্যাকাণ্ড, লাশ গুম ও নারী-শিশু নির্যাতন বিষয়ে প্রতিবেদনের প্রকাশ ও সচেতনতা।
বেসামরিক প্রশাসন : ঘটনার সময় নিষ্ক্রীয় ভূমিকায় প্রশিক্ষণ দিয়ে সংস্কার আনা। সততা, নৈতিকতা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও নেতৃত্ব বিকাশে শুদ্ধি অভিযান। পদোন্নতি ও বদলিতে রাজনৈতিক প্রভাব দূরীকরণ। হুইসেল ব্লোয়ার সুরক্ষা আইন ও ওপেন ডেটা প্ল্যাটফর্ম নিশ্চিত করতে হবে।
ক্ষতিপূরণ ও পুনর্বাসন : নিহত সেনা কর্মকর্তা ও সৈনিকের পরিবার : সম্পূর্ণ সহায়তা, আর্থিক ও সামাজিক। বেসামরিক নিহত ও আহতদের পরিবার : ক্ষতিপূরণ ও মাসিক ভাতা। চাকরিচ্যুত অফিসারদের পুনর্বাসন। বিডিআর সদস্য ও বেসামরিক নিহতদের শহীদ ঘোষণা।
ইমিগ্রেশন ও বৈদেশিক সম্পৃক্ততা : ইমিগ্রেশন তথ্যের অমিল তদন্ত। বিদেশী সম্পৃক্ততার প্রমাণ অনুসন্ধান ও যথাযথ ব্যবস্থা। ঘটনার মূল সুবিধাভোগী ও প্রাসঙ্গিক বিদেশী হস্তক্ষেপের তথ্য সংগ্রহ ও পর্যালোচনা।
দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় সংস্কার ও কৌশলগত সুপারিশ
১। রাষ্ট্রীয় নীতি ও সাংবিধানিক সংস্কার : প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তার জন্য নতুন নিয়ন্ত্রণ কাঠামো : রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রশাসনিক পদক্ষেপ আলাদা রাখার আইন প্রণয়ন করতে হবে। সরকারি কর্মকর্তাদের দ্বৈত দায়িত্ব বা রাজনৈতিক ভূমিকা নিষিদ্ধ করতে হবে।
সংবিধান সংশোধনী : নির্বাচনী কমিশন ও বিচার বিভাগকে সম্পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত রাখার পাশাপাশি জরুরি আইন ও প্রশাসনিক ক্ষমতা সীমিত করতে হবে।
জাতীয় নিরাপত্তা নীতি : সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার স্বতন্ত্র কার্যক্রম ছাড়াও রাজনৈতিক হস্তক্ষেপ ও সরকারের অবৈধ নির্দেশাবলি বন্ধ করতে হবে।
২। নিরাপত্তা ও প্রতিরক্ষা কাঠামো : সশস্ত্রবাহিনী পুনর্গঠন-পেশাদার, স্বপ্রণোদিত, রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে অফিসার ও সৈন্যদের নিয়োগ, পদোন্নতি ও প্রশিক্ষণ ভিত্তিক করতে হবে।
গোয়েন্দা সংস্থার সমন্বয় : এনএসআই, ডিজিএফআই, এসবি ও বিজিবির মধ্যে রিয়েল টাইম তথ্যবিনিময়। গোয়েন্দা নীতিমালা : মানবাধিকারসম্মত, রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।
সাইবার নিরাপত্তা : জাতীয় ডেটা কেন্দ্র ও সরকারি সার্ভারের স্বয়ংসম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে বিদেশী সফটওয়্যারের ওপর নির্ভরতা কমাতে হবে।
জাতীয় নিরাপত্তা কমিটি : প্রধানমন্ত্রীর ওপর নির্ভরশীল নয়। দেশের কৌশলগত, অর্থনৈতিক ও সামরিক পরিকল্পনা বাস্তবায়ন।
৩। অর্থনীতি ও স্বায়ত্তশাসন : বাংলাদেশ ব্যাংক ও আর্থিক স্বাধীনতা; বিদেশী সফটওয়্যার নির্ভরতা কমানো; কোর ব্যাংকিং সিস্টেম স্বয়ংসম্পূর্ণ ও নিরাপদ; ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয় নিশ্চিত করা।
দুর্নীতি ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণ : কঠোর প্রশাসনিক ব্যবস্থা। রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ অনুমোদন দেয়া।
সর্বত্র সাইবার নিরাপত্তা ও তথ্য সার্বভৌমত্ব : আর্থিক, প্রশাসনিক ও রাষ্ট্রীয় তথ্য নিরাপত্তা।
আন্তর্জাতিক কূটনীতি : নিরপেক্ষ, ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি : ভারত, চীন, আমেরিকা, পাকিস্তানসহ সব অঞ্চলের সাথে কৌশলগত সম্পর্ক। ভারত-বাংলাদেশ নদী নীতি ও পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।
আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা : ইওগঝঞঊঈ, ওইইওঘ কাঠামোর পূর্ণ ব্যবহার। সীমান্ত, পানি, বাণিজ্য ও অবকাঠামোগত সহযোগিতা।
বিদেশী হস্তক্ষেপ নিয়ন্ত্রণ : দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো বিদেশী প্রভাব গ্রহণ অযোগ্য। ইমিগ্রেশন, বিদেশী অনুদান ও প্রয়োজনীয় তথ্য স্বচ্ছতা আনতে হবে।
৫। প্রযুক্তি ও তথ্য
ডিজিটাল সার্বভৌমত্ব : তথ্যভাণ্ডার, সরকারি সার্ভার ও ব্যাংকিং তথ্য দেশীয় উপায়ে নিশ্চিত করা।
ডিজিটাল সেন্সর ও নজরদারি : সীমান্ত, গোয়েন্দা ও সশস্ত্রবাহিনীর জন্য আধুনিক প্রযুক্তি সংগ্রহ।
সাইবার প্রতিরক্ষা ও প্রশিক্ষণ : র্যাব ও পুলিশ কর্মকর্তাদের সাইবার যুদ্ধ, হ্যাকিং ও ডিজিটাল হুমকি মোকাবেলায় প্রশিক্ষণ।
৬। রাজনৈতিক সংস্কার
নির্বাচনী প্রক্রিয়া : স্বচ্ছ, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও প্রযুক্তিনির্ভর ভোটব্যবস্থা। আগের সরকারের মিত্ররা ভোটে অংশ নিতে পারবে না, যতক্ষণ না তারা নতুন নৈতিক ও আইনগত মানদণ্ড পূরণ করে।
রাজনৈতিকদলগুলোর দায়বদ্ধতা : নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ স্বচ্ছতা ও আচরণবিধি প্রণয়ন। দলের নেতাকর্মীদের অপরাধমূলক কার্যকলাপের জন্য শাস্তি।
গণতান্ত্রিক পুনর্গঠন স্থানীয় সরকার থেকে কেন্দ্র পর্যন্ত স্বচ্ছ ও ন্যায়সঙ্গত। জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত রাখতে হবে।
৭। সামাজিক পুনর্গঠন ও সচেতনতা
পুনর্বাসন ও ক্ষতিপূরণ : শহীদ ও আহতদের পরিবার, অফিসার ও বেসামরিক।
শিক্ষা ও নৈতিকতা : সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের জন্য মানবিক মূল্যবোধ।
সাংবাদিকতা ও তথ্যপ্রচার : সত্য, দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম। রাষ্ট্রীয় ও সামরিক তথ্যের সঠিক পরিবেশন।
৮। দীর্ঘমেয়াদি প্রভাব ও লক্ষ্য
রাষ্ট্রীয় স্থিতিশীলতা : রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ কমানো। স্বায়ত্তশাসন, নৈতিকতা ও স্বচ্ছতা বৃদ্ধি।
সামরিক ও নিরাপত্তা ক্ষমতা : পেশাদার, স্বপ্রণোদিত, অত্যাধুনিক প্রযুক্তি সমর্থিত।
অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তিশালীকরণ : বিদেশী নির্ভরতা কমানো। আঞ্চলিক নেতৃত্বে বাংলাদেশের ভূমিকা থাকবে।
সামাজিক ন্যায় ও পুনর্গঠন : ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সচেতনতা নিশ্চিত করতে হবে।



