মৎস্যসম্পদ গবেষণায় অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ^বিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো: ছগীর আহমেদ ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ লাভ করেছেন। মৎস্যসম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটাগরিতে তিনি এই পদক লাভ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে এই পদক তুলে দেন।
জাতীয় মৎস্য পদক লাভের পর অধ্যাপক ড. মো: ছগীর আহমেদ গতকাল সোমবার ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পদক লাভ করায় অধ্যাপক ড. মো: ছগীর আহমেদকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ঢাবি ভিসি বলেন, তাঁর এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত গর্বিত। পরিবেশ সংরক্ষণ ও মৎস্য খাতের উন্নয়নে ভবিষ্যতেও তিনি গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবেন এবং বিশ^বিদ্যালয় তথা দেশের জন্য সুনাম বয়ে আনবেন বলে ঢাবি ভিসি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো: ছগীর আহমেদ বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করছেন। ‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এ বছর মৎস্য পক্ষ পালিত হচ্ছে। বিজ্ঞপ্তি।৩



