ঢাকাস্থ মার্কিন দূতাবাসের Political and Economic Counselor Eric Geelan-এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।
এ সময় তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। Eric Geelan চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনাগত ক্ষমতা ও দক্ষতা, আধুনিকায়ন, ডিজিটাইজেশন, বন্দর পরিচালনায় দক্ষ অপারেটর নিয়োগ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থায় ISPS কমপ্লাইয়েন্স অনুসরণ, IORIS প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব প্রভৃতি বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পণ্যসামগ্রী আমদানি-রফতানিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে অতিথিদের চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন দেখানো হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। বিজ্ঞপ্তি।



