ঝালকাঠির দু’টি আসনে ৫০০’র নিচে ভোট ৯ প্রার্থীর

Printed Edition

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির দু’টি আসনে ৫০০ ভোটও পাননি ৯ জন প্রার্থী। দলীয় মনোনয়নে ১৮ জন এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মোরগ প্রতীকে মেজর (অব:) সাব্বির আহমেদ পাঁচটি পোস্টাল ভোটসহ ৩৪৫ ভোট, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী লাঙ্গল প্রতীকে কামরুজ্জামান খান তিনটি পোস্টাল ভোটসহ ৩৩৭ ভোট, গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীকে শাহাদাত হোসেন ১৩২ ভোট, জাতীয় সমাজ তান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী তারা প্রতীকে সোহরাব হোসেন একটি পোস্টাল ভোটসহ ১১০ ভোট, জনতার দল মনোনীত কলম প্রতীকে জসিম উদ্দিন তালুকদার দুইটি পোস্টাল ভোটসহ ৬৩ ভোট পেয়েছেন।

এ আসনটিতে দুই লাখ ২৫ হাজার ৩৩১ জন ভোটারের জন্য একটি পোস্টাল গণনা কেন্দ্রসহ ৯১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী আম প্রতীকে ফোরকান হোসেন ১২৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো: নুরুদ্দিন সরদার ৭৭ ভোট, গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীকে মাহমুদুল ইসলাম সাগর ২১২ ভোট, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী তারা প্রতীকে মাসুদ পারভেজ সোহেল পোস্টাল ভোটসহ ১০৫ ভোট পান।

এ আসনটিতে মোট ভোটার তিন লাখ ৬০ হাজার ৩৬৮ জন। একটি পোস্টাল গণনা কেন্দ্রসহ ১৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে।