মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩। গুহার মুখে কাফিরদের দেখে কে বিচলিত হয়ে পড়েন?
ক. হজরত মুহাম্মদ সা:
খ. হজরত আবু বকর রা:
গ. হজরত ইব্রাহিম আ:
ঘ. হজরত আলী রা:
৪। মহানবী সা:-এর আবির্ভাবের আগে নারীদের অবস্থা অত্যন্ত করুণ ছিল কেন?
ক. নারীরা অশিক্ষিত ছিল
খ. নারীরা অধিকার সম্পর্কে অজ্ঞ ছিল
গ. নারীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হতো
ঘ. নারীরা কুসংস্কারাচ্ছন্ন ছিল
৫। ওমর রা: শাসনামল শান্তিময় ছিল কেন?
ক. ওমর রা: রাগী ব্যক্তি
খ. আদল প্রতিষ্ঠার জন্য
গ. ক্ষমতার অপব্যবহার
ঘ. রাসূর সা:-এর দোয়া
৬। মহানবী সা:-এর নবুওয়াতি জীবনের ব্যাপ্তিকাল ছিল কত?
ক. ২২ বছর খ. ৬৩ বছর
গ. ১৩ বছর ঘ. ২৩ বছর
৭। হজরত আবু বকর রা:-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
ক. তিনি ইসলামি চেতনা জাগ্রত করেন
খ. ইসলামবিরোধী অপশক্তি দমন করেন
গ. মানুষের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করেন
ঘ. তিনি ইসলামকে রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত করেন
৮। মূর্তিপূজারীরা মহানবী সা:-এর বিরোধিতা আরম্ভ করল কেন?
ক. খাদিজাকে বিয়ে করার জন্য
খ. নবুওয়াত লাভের জন্য
গ. প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়ার জন্য
ঘ. তিনি শত্রু ছিলেন বলে
৯। মিরাজের ঘটনা সর্বপ্রথম নির্দ্বিধায় বিশ্বাস করেন কে?
ক. হজরত ওমর রা:
খ. হজরত আলী রা:
গ. হজরত উসমান রা:
ঘ. হজরত আবু বকর রা:
১০। আবু শাহামা কার পুত্র?
ক. হজরত ওমর রা:
খ. হজরত আলী রা:
গ. হজরত আবু বকর রা:
ঘ. হজরত উসমান রা:
উত্তর : ৩। খ, ৪। গ, ৫। খ, ৬। ঘ, ৭। খ, ৮। গ, ৯। গ, ১০। ক।



