এবার ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে খোকন মিয়ার পরিবার।
রোববার দুপুরে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো: ফিরোজ আলম।
সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম ‘হক এন্টারপ্রাইজে’র স্বত্বাধিকারী এনামুল হক প্রমুখ।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হওয়া ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এ ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ‘আবারো মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। সিজন-২৪ এর আওতায় ইতোমধ্যে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন ছয়জন ক্রেতা। খোকন মিয়াসহ অন্য মিলিয়নিয়াররা হলেন : রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ী মাহমুদুল হাসান, নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়ার গৃহবধূ আফরোজা বেগম, বান্দরবানের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার। মিলিয়নিয়ার ছাড়াও লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার পেয়েছেন অগণিত ক্রেতা। ওয়ালটন পণ্যের ক্রেতারা ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।



