ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
‘মোবাইল ছেড়ে খেলা ধরি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ এই সেøাগানকে সামনে রেখে বিশ্বকাপের আবহেই মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা রওশন আরা প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হয়ে গেল আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফুটবল খেলা। গত ২৬ জুন বিকেলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে গঠিত আর্জেন্টিনা দল এবং তৃথীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে গঠিত ব্রাজিল দল মুখোমুখি হয়। আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি গায়ে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর্জেন্টিনা দল ৪-৩ গোলে ব্রাজিল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যাচ সেরা হয় মৃদুল। পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ মো: হুমায়ূন কবির, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আবদুল জব্বার।



