বাকৃবিতে নবীনবরণে ইউজিসি চেয়ারম্যান

সব বিশ্ববিদ্যালয়ে ২ থেকে ৩ বছরের মধ্যে স্মার্ট ক্যাম্পাস নিশ্চিত করা হবে

Printed Edition

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘আমাদের অনেকগুলো প্রচেষ্টার মধ্যে একটি হলো বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটালে রূপান্তরিত করা। আমাদের বড় একটি পরিকল্পনা যে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে স্মার্ট ক্যাম্পাস হিসেবে নিশ্চিত করা। যেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হাই স্পিড ইন্টারনেট, ওয়াইফাই সিস্টেম ও স্মার্ট কাসরুম থাকবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬ শিাবর্ষ) শিার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ নবীনবরণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটি।

নবীনবরণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হকের সভাপতিত্বে ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো: বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো: রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানের শুরুতে নবীনদের উদ্দেশে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। এরপরে নবাগতদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের সূচনা থেকে বর্তমান সময়ের বিভিন্ন সাফল্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।