ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ নারী ফুটবল লিগে আজ গুরুত্বপূর্ণ ম্যাচ। বলা যায় অঘোষিত ফাইনাল। বেলা আড়াইটায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে শীর্ষে থাকা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও নবাগত রাজশাহী স্টারস। দুই দলেরই পয়েন্ট সমান ১৮ করে।



