শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে মোটরসাইকেলচালক মারা গেছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি পিকআপ গাড়ির সাথে ভাটই সরকারি কলেজের সামনে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক তীর্থ বিশ্বাস নামে এক ব্যক্তি মারা যায়। নিহত তীর্থ বিশ্বাস উপজেলার ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী যাদব কুমার নামের এক ব্যক্তি জানান, গত দুই মাস আগে বাবার সাথে জিদ ধরে তীর্থ এই মোটরসাইকেল কেনে। সেই মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ যাওয়ার সময় ভাটই সরকারি কলেজের সামনে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায়। নিহত তীর্থ কুমার ভাইটই মাধ্যমিক বিদ্যালয় থেকে বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এ ব্যাপারে হাইওয়ে থানার ওসি জাহানুর আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পিকআপ গাড়িটি আটক করা হয়েছে।



