ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় মায়োর্কার মাঠে হার। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজয়। লিগে ফিরে জিরোনার কাছে পয়েন্ট হারানোর পর ইউরোপসেরার প্রতিযোগিতায় ফিরতি লেগেও আলিয়াঞ্জ এরিনায় বাভারিয়ানদের কাছে হেরে এই আসর থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। এতে শিরোপা ছাড়া টানা দ্বিতীয় মৌসুম শেষ করার শঙ্কায় লস ব্লাঙ্কোসরা। এর মধ্যেও ক্ষীণ সম্ভাবনা রয়েছে লিগ শিরোপা পুনরুদ্ধারের। সেই লক্ষ্যে গত পরশু নিজেদের মাঠে আলাভেজকে ২-১ ব্যবধানে হারিয়ে অলৌকিক কিছুর অপেক্ষায় রিয়াল। রিয়ালের পক্ষে গোল করেন এমবাপ্পে ও ভিনিসিয়াস। এ দিকে ইংলিশ প্রিমিয়ার চেলসি গত পরশু ব্রাইটনের কাছে ৩-০ গোলে হেরেছে। ইতালিয়ান কাপে কোমোকে টপকে ফাইনালে উঠল ইন্টার মিলান।



