খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার খালিয়াজুড়িতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইয়াসির আরাফাত হৃদয়ের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম পলিন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ।



