ইন্ডিয়া টাইমস
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’কে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৬ আগস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক বার্তায় তিনি চুক্তিটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
ট্রাম্প জানান, তিনটি দেশ এক ছাতার নিচে এসে এই চুক্তি সই করায় তিনি অত্যন্ত আনন্দিত। তার মতে, এই সমঝোতা স্পষ্ট করে দেয় যে মধ্যপ্রাচ্যের দেশগুলো কিভাবে একত্রিত হচ্ছে এবং বাহ্যিক নির্ভরতা কমিয়ে স্বাবলম্বী উপায়ে নিজেদের আত্মরক্ষা করতে শিখছে। তিনি এই ঐতিহাসিক উদ্যোগের জন্য রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদের শীর্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা ও অভিনন্দন জানান। নিজের বার্তায় উদ্যোগটির ভূয়সী প্রশংসা করে ট্রাম্প লেখেন, ‘এটি একটি বিশাল, সাহসী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ-ওয়াও!’



