রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

Printed Edition

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এ ছাড়াও মহাব্যবস্থাপক মো: ইসমাইল হোসেন শেখ, মো: মইন উদ্দিন মাসুদ, সালামুন নেছা ও উপ-মহাব্যবস্থাপক মো: আফজাল হোসেন সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ঋণের প্রবাহ বৃদ্ধি, প্রান্তিক ও নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় স্থানীয় কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকরা, জোনাল ম্যানেজাররা, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং করপোরেট ১ ও ২ শাখাসহ দেশের সব শাখা প্রধান ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।