জেলেনস্কির সাথে বার্নহামের বৈঠক

Printed Edition

এপি

রাশিয়ার সাথে চলমান সঙ্ঘাতের মধ্যে ব্রিটেনের এক নৌঘাঁটিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সাথে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সপ্তাহ আগে দায়িত্ব গ্রহণের পর এটিই বার্নহামের প্রথম কোনো বিদেশী নেতার সাথে বৈঠক। কিয়েভের প্রতি লন্ডনের ‘অটল’ সমর্থন পুনর্ব্যক্ত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান বার্নহাম।

সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর বার্নহাম হলেন ২০২২ সালে পূর্ণমাত্রায় রুশ আগ্রাসন শুরুর পর থেকে জেলেনস্কির সাথে কাজ করা পঞ্চম ব্রিটিশ প্রধানমন্ত্রী। বার্নহাম জোর দিয়ে বলেন, ইউক্রেনে ন্যায়সঙ্গত শান্তি অর্জিত না হওয়া পর্যন্ত ব্রিটেন তার অবস্থান থেকে পিছু হটবে না। সফরকালে দুই নেতা তিন সপ্তাহ ধরে ব্রিটেনে অবস্থানরত দুই শতাধিক ইউক্রেনীয় সেনার সাথে সাক্ষাৎ করবেন, যারা কৃষ্ণসাগরে যুদ্ধক্ষমতা বৃদ্ধি ও মাইন-প্রতিরোধ প্রশিক্ষণ নিচ্ছেন।