রয়টার্স
সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের বিরুদ্ধে অনবরত দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে দেশটির সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পশ্চিম আফ্রিকার রাষ্ট্র বুরকিনা ফাসোর সামরিক সরকার। গত শুক্রবার তাদের পক্ষ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
২০২২ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। তার নেতৃত্বাধীন এই সামরিক প্রশাসন শুরু থেকেই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ফ্রান্সের প্রতি কড়া বৈরী অবস্থান নেয়ার পাশাপাশি অভ্যন্তরীণ সমালোচনামূলক কণ্ঠরোধে কঠোর নীতি অনুসরণ করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত শুক্রবার থেকে ফ্রান্সের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্কচ্ছেদের এই ঘোষণাটি দেশটির জাতীয় টেলিভিশনে এক বিবৃতির মাধ্যমে প্রচার করা হয়। বুরকিনা ফাসো সরকারের অভিযোগ, ফ্রান্স এখনো তাদের ‘নব্য-ঔপনিবেশিক উচ্চাকাক্সক্ষা’ টিকিয়ে রেখেছে।



