উত্তরা ব্যাংক পিএলসির সাথে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের স্বাস্থ্যসেবা বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ চুক্তির আওতায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা দেশব্যপী বিস্তৃত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শাখা হতে হ্রাসকৃত রেটে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল হাশেম এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: মোস্তাফিজুর রহমান ছাড়াও উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালকরা- মো: রেজাউল করিম, খন্দকার আলী সামনুন, মো: রাফিউল ইসলাম; পপুলার ডায়াগনস্টিক সেন্টারের জি.এম (ফিন্যান্স এ্যান্ড এ্যাকাউন্টস) মো: আলাউদ্দিন, ডি.জি.এম (এইচআর এ্যান্ড এ্যাডমিন) অচিন্ত্য কুমার নাগসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



