বরগুনা প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার দক্ষিণ আমতলী গ্রামে পুকুরে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওবাদুল (৯) ও তার মামা তালিমুল ইসলাম (২১)। তালিমুল ইসলাম একজন হাফেজে কুরআন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব সফিপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ওবাদুলকে সাঁতার শেখাতে বাড়ির পাশের একটি পুকুরে নিয়ে যান তার মামা তালিমুল ইসলাম। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে ওবাদুল তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন তালিমুল। এ সময় তিনিও পানিতে ডুবে যান।



