হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁই ছুঁই

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময় নতুন করে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯০২ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০৬ শিশুর।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৭৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৫২ জন।

একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৩ হাজার ৭০ জনের। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে এক লাখ আট হাজার ১৮০ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ২৭০ শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৮৭ হাজার ৬২৮ জন।