রয়টার্স
মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনরত মার্কিন সেনাদের মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ এবং প্রয়োজনে তা বাজেয়াপ্ত করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সেনাসদস্যদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ব্যবহার করে ইরান নিজেদের সামরিক হামলার প্রভাব মূল্যায়ন করছে, এমন গুরুতর আশঙ্কার পর এই পদপে নেয়ার কথা ভাবা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইতোমধ্যে সেনাসদস্যদের সতর্ক করেছেন। তিনি জানান, সেনাদের সাধারণ মনে করে আপলোড করা ছবি বা ভিডিও শত্রু পকে বিনা মূল্যে হামলার নিখুঁত তথ্য সরবরাহ করছে। আধুনিক প্রযুক্তির জ্যামিং ব্যবস্থার কারণে ইরান তাদের নিপ্তি ড্রোন বা পেণাস্ত্র সঠিক ল্েয আঘাত হেনেছে কিনা তা সবসময় বুঝতে পারে না। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং আনুষঙ্গিক বর্ণনা থেকে তারা তাদের হামলার প্রকৃত ফলাফল সহজেই জেনে যাচ্ছে।



