প্রাইম ব্যাংকের সাথে সেলিস বাংলাদেশ লিমিটেডের চুক্তি

Printed Edition

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সাথে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি সেলিস বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায় সেলিস বাংলাদেশ লিমিটেডের কর্মীরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ ও আকর্ষণীয় কিছু ব্যাংকিং সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে- ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, কাস্টমাইজড লোন ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা। প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ইমার্জিং মার্কেট মো: আসিফ বিন ইদ্রিস এবং সেলিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে আরো উপস্থিত ছিলেন- মো: এনামুল কবির, ইভিপি ও রিজিওনাল হেড, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক; মোহাম্মদ জুবায়ের, ভিপি ও টিম হেড, ইমার্জিং মার্কেট, এইচ এম মামুন এভিপি এবং রিলেশনশিপ ম্যানেজার ইমার্জিং মার্কেট; হাসিনা ফেরদৌস, ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং। এ ছাড়া সেলিস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মো: রিয়াজ আহমেদ, হেড অব অ্যাডমিন ও কোম্পানি সেক্রেটারি; কাজী আদনান রায়হান, প্রিন্সিপাল অ্যাডমিন ম্যানেজারসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা। বিজ্ঞপ্তি।